রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ৬

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৫১ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ছয়জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। নতুন করে এক জনের মৃত্যু সহ চলতি বছরে এখন পর্যন্ত করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনার মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com