রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

গত একদিনে নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৫৪ Time View

দেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) নতুন করে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে গত একদিনে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ৬২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৪৮ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com