সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

৬ মাসে এনআইডি সংশোধনের ৯ লাখের বেশি আবেদন নিষ্পত্তি : ইসি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৩৭ Time View

জাতীয় পরিচয়পত্র সংশোধনের লক্ষ্যে চালু হওয়া ক্রাশ প্রোগ্রামে গত ৬মাসে ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার হোসেন।

বুধবার (০২ জুলাই) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এনআইডি সংশোধনের ক্রাশ প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ইসির সিনিয়র সচিব আখতার হোসেন বলেন, কমিশন ক্রাশ প্রোগ্রামের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ায় এ পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয়েছে। তবে যেসব আবেদন এখনো নিষ্পত্তি হয়নি, সেগুলোর বেশিরভাগেই বিভিন্ন ধরনের সমস্যা থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে।

তিনি আরও জানান, এনআইডি সেবার ক্ষেত্রে এখন থেকে নিজস্ব মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com