রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৫১ Time View

বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সাহসী ছাত্রদের স্মরণে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) এই শিক্ষাবৃত্তির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর সূত্রে জানা গেছে, সরকারের ঘোষিত ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়েও ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে। যার প্রথম কর্মসূচি হচ্ছে এই শিক্ষাবৃত্তি। শিক্ষাবৃত্তি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানটি হবে রাজধানীর তেজগাঁওয়ে ড. ইউনূসের কার্যালয়ের করবী হলে।

অনুষ্ঠানে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হবে এবং সেখান থেকেই সরকারিভাবে স্মৃতি অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com