কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে তার নামে থাকা ব্যাংক হিসাব, হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি এবং লেনদেনের বিস্তারিত তথ্য পাঠাতে বলা হয়েছে। চিঠি পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বর এলাকায় সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে তিনি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। তবে তিনি জানান, সরাসরি কেউ তার কাছে চাঁদা দাবি করেননি।
অন্যদিকে পুলিশ সালমানের চাঁদাবাজির অভিযোগ নাকচ করে জানায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরেই ওই ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, ঘটনাস্থলে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এবং হামলাকারীদের মূল লক্ষ্যও সালমানের স্টুডিও ছিল না।