বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে খুব শিগগিরই দুই দেশের মধ্যে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে সফরের নির্দিষ্ট দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের সময় ও পরিস্থিতি বিবেচনা করেই প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি এগিয়ে নেওয়া হবে। সফর নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই। বর্তমানে দুই দেশের সম্পর্কের পরিবেশ ইতিবাচক এবং উভয় দেশের মানুষই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের শিক্ষা ও স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার।

এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক ঢাকা সফর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। অজিত দোভালের সফর প্রসঙ্গেও তিনি বিস্তারিত কোনো বক্তব্য দেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com