রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ সিপিসির

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৬০ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে সিপিসি।

গতকাল সোমবার ২৩ জুন বেইজিংয়ের পিপলস গ্রেট হলে, অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির প্রতিনিধি দলকে স্বাগত জানান সিপিসির পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি চেয়ারম্যান লি হংঝং। বৈঠকে দুই দলের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আঞ্চলিক রাজনীতিতে চীনের গঠনমূলক ভূমিকাকে ইতিবাচক বলে আখ‍্যায়িত করেন এবং এ সহযোগিতাকে বহুপাক্ষিক পরিসরে বিস্তৃত করার আহ্বান জানান। প্রতিনিধি দলে বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com