রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

৫ আগস্ট সরকারি ছুটির ঘোষণা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২৮ Time View

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা আসতে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা ফারুকী বলেন, ৫ আগস্টকে লক্ষ্য করে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ে ১৪ তারিখ থেকে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। তার মূল লক্ষ্য হচ্ছে জুলাই যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল, তার অনুভূতিটাকে আবার ফিরিয়ে আনা।

তিনি আরও বলেন, জুলাইয়ে কী কী কর্মসূচি থাকবে তা আগামী সোমবার (২৩ জুন) প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com