রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

রাতে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১২৮ Time View

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (২৭ মে) রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন।সোমবার (২৬ মে)ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পররাষ্ট্র সচিব জানান, প্রধান উপদেষ্টা ২৯ থেকে ৩০ মে টোকিওতে নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন। তাঁর জাপান সফরকালে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

তিনি আরও জানান, জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব করবেন প্রধান উপদেষ্টা। এই সফরে ড. ইউনূসকে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com