রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

ইশরাকের শপথ: আদালতের রায়ের সিদ্ধান্তের অপেক্ষায় স্থানীয় সরকার বিভাগ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৩৯ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টিকে এখন ‘আদালতের বিচারাধীন বিষয়’ বলছে স্থানীয় সরকার বিভাগ। এ কারণে স্থানীয় সরকার বিভাগ আদালতের রায়ের অপেক্ষায় আছে। মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে ২২ মে হাইকোর্টে দায়ের করা রিট খারিজ হয়। এরপর স্থানীয় সরকার বিভাগ শপথ পড়ানোর প্রস্তুতি নিয়েছিল।

এর আগে, ২৫ মে মেয়র হিসেবে শপথ নিতে ইশরাক হোসেন নিজে তার আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে একটি রিট করেন। এ ছাড়া ২২ মে রিট খারিজের আদেশের বিরুদ্ধে ২৬ মে একজন নাগরিকের পক্ষে আপিল বিভাগে লিভ টু আপিল দাখিল করা হয়। এর ফলে সর্বোচ্চ আদালতে এটি একটি বিচারাধীন বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে তাই স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষমাণ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com