রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩৮ Time View


দেশে যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। দুটি প্যাকেজ দিয়ে এ যাত্রা শুরু করছে স্টারলিংক। মঙ্গলবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি বলেন, স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করেছে- স্টার্লিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। তবে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবে। এর মাধ্যমে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুতে ড.ইউনুস স্যারের প্রত্যাশাটি বাস্তবায়িত হয়েছে। খরুচে হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চগতির ইন্টারনেট সেবাপ্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com