রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

আমরা ভারতের পুশইনকে কোনো উসকানি হিসেবে দেখছি না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১২৭ Time View

ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ‘পুশইন’ করে নয়, বরং কূটনৈতিক ও প্রপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৭ মে) বয়েসিং ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে তার কথা হয়েছে। ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। তাদের অনুরোধ করা হয়েছে, পুশইনের পরিবর্তে যেন বাংলাদেশিদের যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, পুশইনের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসীদের দেশে প্রবেশের ঝুঁকি রয়েছে। তবে আমরা আশাবাদী, এসব অপতৎপরতা প্রতিহতে আমরা সফলতা অর্জন করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com