রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

ফ্যাসিবাদের উত্থান দেখতে চায় না দেশের মানুষ : আলী রীয়াজ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩৭ Time View

দেশের জনগণ বারবার ফ্যাসিবাদের উত্থান দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ বারবার ফ্যাসিবাদের উত্থান দেখতে চায় না। তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করতে চায়, যেখানে সবার নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত থাকবে। এই আকাঙ্ক্ষা থেকেই তারা জুলাইয়ের অভ্যুত্থানে জীবন উৎসর্গ করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের এই সংলাপের উদ্যোগ জনগণের প্রত্যাশার প্রতিফলন। সব রাজনৈতিক দলের উচিত জনগণের কাছে যাওয়া। তবে কিছু কিছু বিষয়ে পারস্পরিক ছাড় দেওয়ার মানসিকতা থাকা দরকার। বিশেষ করে সংস্কারের বিষয়ে দলগুলোর প্রতিশ্রুতি দৃঢ় থাকা অপরিহার্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com