রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

আয়নাঘর পরিদর্শন করলেন :কেরি কেনেডি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৩৫ Time View

বাংলাদেশে ‘আয়নাঘর’ নামে পরিচিত গোপন আটক কেন্দ্র পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন আরএফকে সেন্টার ফর হিউম্যান রাইটস-এর প্রধান কেরি কেনেডি। গতকাল মঙ্গলবার (১৩ মে) আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেন তিনি। তবে তার পরিদর্শনের বিষয়টি বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন প্রেস সচিব শফিকুল আলম।

পোস্টে শফিকুল আলম বলেন, কেরি কেনেডি মীর আহমদ বিন কাশেমের সঙ্গে একটি আয়নাঘরে দেখা করেন, যেখানে মীর আহমেদ আট বছর বন্দিদশা ও অন্ধকারে কাটিয়েছিলেন। মীর আহমদ মিরর হাউসে তার বেদনাদায়ক দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আবেগপ্রবণ কেরি তাকে সান্ত্বনা দেন।

তিনি আরও বলেন, হাসিনার ১৫ বছরের দুর্নীতিগ্রস্ত ও নৃশংস শাসনামলে বাংলাদেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরার জন্য কেরি কেনেডি বিশ্বব্যাপী প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিলেন। তার সক্রিয়তা ছিল যুক্তরাজ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেমকে আয়নাঘরে জীবিত রাখার অন্যতম কারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com