রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৪০ Time View

বৈশাখের প্রখর রোদ আর প্রচণ্ড তাপদাহের মাঝেই বাংলাদেশের উপকূলের বাসিন্দাদের জন্য এসেছে এক নতুন উদ্বেগের খবর—ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’। চলতি মাসের ২৩মে থেকে ২৮ মে তারিখের মধ্যে, বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন, আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। এই ঘূর্ণিঝড়টি দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড় শক্তি নামক এই প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ অবস্থান। তবে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানার আশঙ্কা সবচেয়ে বেশি।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৬ থেকে ১৮ মে’র মধ্যে সাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে, যা ধাপে ধাপে লঘুচাপ, নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে রূপ নিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com