রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সিভিল সার্জনরা চাইলে চিকিৎসাসেবার মানের ২৫ শতাংশ উন্নতি সম্ভব : ড. মুহাম্মদ ইউনূস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৪১ Time View

সিভিল সার্জনরা চাইলে সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মানের ২৫ শতাংশ উন্নতি সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ।

প্রধান উপদেষ্টা বলেন, জনবল ও যন্ত্রপাতিসহ সম্পদের সীমাবদ্ধতার দোহাই দিয়ে হাত-পা গুটিয়ে থাকলে চলবে না, যা রয়েছে তা দিয়েই চিকিৎসাসেবা প্রদান করতে হবে। পাশাপাশি সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে ঘাটতি রয়েছে। স্বাস্থ্য খাতের অভাব ঘাটতির মধ্য দিয়েও ভালো করা সম্ভব। স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে একে-অপরকে দোষারোপ না করে সবাই মিলে সমাধান পথে আসতে হবে। স্বাস্থ্যখাতে যে নিয়ম-কানুন রয়েছে তা প্রতিপালন করলেই এ উন্নতি সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com