রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত কবে, জানালেন সিইসি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৫৬ Time View

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশ পাওয়ার পর এ নিয়ে দ্রুতই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১১ মে) গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকারের গেজেট প্রকাশের পরেই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসব। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এ দিকে, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির প্রেক্ষিতে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল রোববার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আসে এই সিদ্ধান্ত। পরে প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল তা জানান এবং সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com