রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: ড. ইউনূস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৫৬ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বলে মন্তব্য করেছে ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন যতই কাছে আসবে ষড়যন্ত্র ততই তীব্র হবে তাই পুলিশবাহিনীকে সর্বদা সতর্ক থাকতে হবে। আমরা যুদ্ধাবস্থায় আছি, এইটা মনে রেখে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com