রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

মুন্সীগঞ্জে শ্রীনগরে মাওয়ায় ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দর্ঘটনায় যুবক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৬৭ Time View

ঢাকা মাওয়া এক্রপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকামুখী লেনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধ্বাক্কা লেগে  এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক পাশের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলির ভাতিজা ইয়ামিন শেখ (১৭)। সে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বিলস্নাল শেখের ছেলে। এ সময়  মোটরসাইকেল দুর্ঘটনায় আরো দুই জন আহত হয়েছে।

জানা গেছে আজ  ৩ অক্টোবর(বৃহস্পতিবার) রাত পৌনে ৭ টার দিকে এ দর্ঘটনা ঘটে।

নিহতের আত্নীয় স্বজনদের  সাথে কথা বলে জানা যায় নিহত ইয়ামিন বন্ধুদের সাথে বিকালে মোটরসাইকেলে করে লৌহজং উপজেলা মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিল। 

ঘোরাফেরা শেষে নিজ বাড়ি সিরাজদিখানের কুচিয়ামোড়া গ্রামে ফেরার পথে ঢাকা-মাওয়া মহাসড়কের হাঁষাড়া এলাকায় ইয়ামিনের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রা¯ত্মার বিভাজন এর সাথে ধাক্কা লেগে ইয়ামিন ঘটনাস্থলেই নিহত হয়

এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. দেওয়ান আজদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে দিয়েছে। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com