রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বিশ্ব প্রবীণ দিবসে পাওয়া গেলো দেশের বয়স্ক মানুষ শ্রীমঙ্গলে

মৌলভীবাজার প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৮৩ Time View

দেশের সবচেয়ে বয়স্ক মানুষের সন্ধান মিলেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের মেকানিছড়া। এই মানুষটির নাম রামসিং গোঁড়। জাতীয় পরিচয়পত্রের (এন.আই.ডি নম্বর- ১০২৪৯১৩৩৮৪) তথ্য অনুযায়ী এই ব্যক্তির বয়স এখন ১১৯ বছর। সেখানকার একটি চা বাগানে বসবাস করছেন তিনি। বর্তমানে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডে প্রবীণ পুরুষ জন আলফ্রেড টিনিসউড (১১১) বয়স অতিক্রম করে ফেলেছে রামসিং গোঁড়। 

রামসিং গোঁড় জানান, তার বাবার আদি ভূমি ছিল ভারতে। চা চাষের জন্য তার বাবা এবং দাদা এই এলাকায় প্রথম আসেন। তার দাদা ও বাবার হাতে প্রথম পুটিয়াছড়া চা বাগান সৃজন হয়। তার হাতে সৃজন হয় হরিণছড়া চা বাগান। ।তিনি আরও জানান, শ্রীমঙ্গলের প্রাচীন বিদ্যাপিঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়েছেন। রামসিং গোঁড়ের ভাষ্যমতে, তখন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের এক পাশে পাকা ঘর, লোহার পিলার ছিল, অন্য পাশে ছিল ছনের ঘর। তখন তিনি মৌলভীবাজার সড়কের কোন এক আচার্য্যের বাড়িতে থেকে পড়তেন। ।

তিনি আরও বলেন, গিনেস বুকে তার নাম (রামসিং গোঁড়) পাঠানো উচিত। এ জন্য সরকারের পাশাপাশি চা বাগান কর্তৃপক্ষকেও এগিয়ে আসতে অনুরোধ জানান। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com