দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে নতুন করে ১ হাজার ৩১ জন।
সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নতুন আক্রান্তদের মধ্যে ৫০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। বাকি ৯৮১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৯১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৯ জন নিশ্চিত হাম এবং ৮১৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে। তাদের মধ্যে ১৭ হাজার ৯৩০ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।