সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

হরমুজ নিয়ে কোনো ছাড় নয়, জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

হরমুজ প্রণালি নিয়ে কোনো পরিস্থিতিতেই নিজেদের অবস্থান থেকে সরে আসবে না ইরান। দেশটির সাবেক প্রধান বিচারপতি ও বর্তমানে এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের প্রধান আয়াতুল্লাহ আমোলি লারিজানি এ কথা জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে দেওয়া বক্তব্যে লারিজানি বলেন, দেশটির শত্রুরা কৌশলগত এই নৌপথ নিয়ন্ত্রণ বা অবরোধের চেষ্টা করছে। তবে হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ সার্বভৌম অধিকার রয়েছে। তাই এ বিষয়ে কোনো ধরনের চাপের কাছে তেহরান নতি স্বীকার করবে না।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ের শেষ দিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। একই সময়ে আধাসামরিক বাহিনীর এক নেতা ভবিষ্যতে খামেনির কিছু ভিডিও প্রকাশের ইঙ্গিত দিয়েছেন।

বাবার উত্তরসূরি হিসেবে মার্চে দায়িত্ব নেওয়ার পর থেকে খামেনিকে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে। এ সময়ে তাঁর সঙ্গে যোগাযোগের বিষয়েও পেজেশকিয়ান বিভিন্ন সময়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com