সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হেরে গেছেন’ বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। তাঁর মতে, সংঘাত যত দীর্ঘ হচ্ছে, ততই যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হচ্ছে এবং ইরান শক্তিশালী হয়ে উঠছে।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মারফি বলেন, যুদ্ধ দ্রুত শেষ করা প্রয়োজন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনে ‘খারাপ চুক্তি’ করতেও তিনি রাজি আছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মারফির ভাষ্য, যুদ্ধ যতদিন চলবে, যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি তত কঠিন হবে। এর প্রভাব পড়ছে দেশটির সাধারণ মানুষের ওপরও। সংঘাতের কারণে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

যুদ্ধ চালিয়ে যেতে অতিরিক্ত অর্থ বরাদ্দের পক্ষে ভোট দেবেন না বলেও জানান এই সিনেটর। তবে সংঘাত শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার পুনরায় পূরণে প্রয়োজনীয় উদ্যোগকে সমর্থন করবেন বলে জানান তিনি।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সরাসরি কোনো আলোচনা চলছে না। হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টিও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ফলাফলের সঙ্গে যুক্ত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরানের দাবির মধ্যে নৌ অবরোধ প্রত্যাহারসহ ওয়াশিংটনের কিছু পদক্ষেপের পরিবর্তনের বিষয় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com