মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

ইরানকে চাপে ফেলতে নতুন কৌশল খুঁজছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যে তেহরানের ওপর চাপ বাড়াতে নতুন ও সৃজনশীল কৌশল খুঁজছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের কাছে পাঠানো এক ই-মেইলে ইরানের বিরুদ্ধে নতুন ধরনের পদক্ষেপের প্রস্তাব চেয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্রগুলোর মতে, ইরানকে যুক্তরাষ্ট্রের শর্তে আলোচনার টেবিলে ফেরাতে আগের কৌশলগুলো প্রত্যাশিত ফল দিচ্ছে না। এ কারণে সেন্টকম বর্তমান সামরিক পরিকল্পনা নতুন করে মূল্যায়ন করছে এবং বিকল্প পদক্ষেপ বিবেচনা করছে।

এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে আরও বড় ধরনের অভিযানের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। তবে গভীর ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালানো কঠিন হওয়ায় সম্ভাব্য অভিযানের ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) মনে করছে, শুধু বিমান হামলার মাধ্যমে ইরানকে অবস্থান পরিবর্তনে বাধ্য করা সম্ভব নয়। একই মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন।

মার্কিন কর্মকর্তাদের মতে, সেন্টকম এক থেকে দুই সপ্তাহের ব্যাপক বিমান হামলা, সীমিত শক্তি প্রদর্শনমূলক অভিযানসহ বিভিন্ন বিকল্প পরিকল্পনা বিবেচনা করছে। তবে এসব পদক্ষেপে মার্কিন সেনাদের হতাহতের ঝুঁকি এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলে হরমুজ প্রণালিকে ঘিরে সংকট দীর্ঘস্থায়ী হতে পারে। তবে একই সঙ্গে ওয়াশিংটন কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখতে চাইছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com