দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩২ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৮৩ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ২৯৫ জন।
এ ছাড়া এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৩০ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৪৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন।