ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্ক সফর করবেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের দাবির পরও এ সফর বাতিল করবেন না বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমালোচনা সত্ত্বেও তিনি নির্ধারিত সফরে যাবেন। তার ভাষ্য, নিউইয়র্কে গিয়ে তিনি “সত্য তুলে ধরবেন”।
নেতানিয়াহু অভিযোগ করেন, মামদানি শহরে বিভাজন তৈরি করছেন এবং ইহুদি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করছেন। তবে সমালোচকদের দাবি, ইসরায়েল সরকারের নীতির সমালোচনাকে ইহুদিবিদ্বেষ হিসেবে দেখার সুযোগ নেই।
এর আগে, জোহরান মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আহ্বান জানিয়েছিলেন।