মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩ Time View

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন করে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৩০ শিশু। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৫ শিশুর। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে ৮২৫ শিশু।

এ সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫৫৫ জনের। আক্রান্তদের মধ্যে ১ লাখ ৭ হাজার ৬৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com