সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিশ্বের নির্ভরযোগ্য প্রতিরক্ষা সহযোগী হয়ে উঠছে ভারত: মোদি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

ভারত এখন শুধু নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে না, বরং বিশ্বজুড়ে একটি নির্ভরযোগ্য প্রতিরক্ষা সহযোগী হিসেবেও নিজেদের অবস্থান তৈরি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে দেওয়া ভাষণে মোদি ভারতের প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানির অগ্রগতির কথা তুলে ধরেন। একই সঙ্গে কার্গিল বিজয় দিবসে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

মোদি বলেন, প্রতিরক্ষা ও কৌশলগত প্রযুক্তিতে ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়ার সঙ্গে ব্রহ্মোস ও ক্ষেপণাস্ত্র সংক্রান্ত চুক্তিকে তিনি আন্তর্জাতিক আস্থার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ডিআরডিওর তৈরি পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট ও কুশা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথাও তুলে ধরেন তিনি।

প্রতিরক্ষার পাশাপাশি মহাকাশ ও বিজ্ঞান গবেষণায় ভারতের সাফল্যের কথাও উল্লেখ করেন মোদি। বেসরকারি খাতে তৈরি দেশের প্রথম রকেট ‘বিক্রম-১’-এর উৎক্ষেপণকে তিনি তরুণ উদ্ভাবকদের বড় অর্জন বলে অভিহিত করেন।

আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে ভারতীয় শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে মোদি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বমঞ্চে শক্ত অবস্থান তৈরি করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com