সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

পরমাণু অস্ত্রে ঝুঁকতে পারেন মোজতবা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭ Time View

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার বাবা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে বেশি আগ্রহী হতে পারেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের কয়েকটি গোয়েন্দা সংস্থা।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলী খামেনি ইরানের পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিলেও পারমাণবিক বোমা তৈরির পক্ষে ছিলেন না। তবে মোজতবা খামেনি প্রকাশ্যে এ বিষয়ে কোনো অবস্থান না জানালেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা করছেন, ইরানের নতুন কট্টরপন্থী নেতৃত্ব ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোতে পারে।

মার্কিন কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার পর ইরান যদি পারমাণবিক সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে সেটি ওই সংঘাতের বড় কৌশলগত প্রভাব হিসেবে দেখা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান বর্তমানে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়ও কঠোর অবস্থান নিয়েছে। তবে গোয়েন্দা তথ্যের বড় অংশই যুদ্ধের আগের সময়ের বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।

তাদের দাবি, মোজতবা খামেনি বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা হলেও তিনি এখনো তার বাবার মতো পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেননি। এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে নতুন করে ভাবছে।

তবে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেয়নি। মার্কিন কর্মকর্তাদের দাবি, দেশটি নিজেদের পারমাণবিক স্থাপনা সুরক্ষিত করতে কিছু পদক্ষেপ নিয়েছে এবং কিছু সেন্ট্রিফিউজ ভূগর্ভস্থ নিরাপদ স্থাপনায় সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com