সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

ফ্রান্সে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে প্রথমবার অভিযানে সামরিক বিমান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪ Time View

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এবার সামরিক পরিবহণ বিমান মোতায়েন করেছে দেশটির সরকার। শনিবার (২৫ জুলাই) প্রথমবারের মতো এ৪০০এম মডেলের বিমানটি অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নেয়।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি একবারে প্রায় ২০ টন পানি বা অগ্নিনিরোধক রাসায়নিক ছিটাতে সক্ষম। পানির ধারণক্ষমতার দিক থেকে এটি তিনটি কানাডেয়ার অগ্নিনির্বাপণ বিমানের সমান।

দাবানল পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই বিমানটি ব্যবহারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নু। এর আগে পরীক্ষামূলকভাবে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহারের জন্য বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে চুক্তি করেছিল ফরাসি স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দেশটির জিরোন্ডে অঞ্চলে দাবানলের পরিস্থিতি এখনো অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। আগুনের ভয়াবহতা বাড়ায় বোর্দোর আশপাশের এলাকা থেকে প্রায় ৫৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের কারণে সেখানে বিরল ‘ফায়ারস্টর্ম’ বা অগ্নিঝড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা ফ্রান্সে আগে খুব কমই দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com