সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭ Time View

দেশে হামের সংক্রমণ ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬৯১ শিশু।

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭২১ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৬১৩ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫৮১ শিশুকে, আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ২৭২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com