সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ছাড়াল হাম, বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭ Time View

যুক্তরাষ্ট্রে চলতি বছরে হাম (মিজলস) সংক্রমণ ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, এ পর্যন্ত ২ হাজার ৩১৮ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা ২০২৫ সালের পুরো বছরের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

সিডিসির তথ্য অনুযায়ী, ১৯৮৯-১৯৯১ সালের বড় প্রাদুর্ভাবের পর এটিই এক বছরে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদানের হার কমে যাওয়া এবং টিকা নিয়ে বিভ্রান্তির কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

চলতি বছরের আক্রান্তদের বড় অংশই শিশু ও কিশোর। সিডিসির তথ্যমতে, শনাক্ত রোগীদের ৬৯ শতাংশের বয়স ১৯ বছর বা তার কম। আক্রান্তদের মধ্যে ৯৩ শতাংশই আগে এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকা নেয়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, দুটি ডোজ এমএমআর টিকা নিলে হাম প্রতিরোধে কার্যকারিতা প্রায় ৯৭ শতাংশ। তবে দেশটির অনেক এলাকায় টিকাদানের হার ৯৫ শতাংশের নিচে নেমে যাওয়ায় সামষ্টিক রোগপ্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে।

এদিকে চলতি বছরে যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে হামের সংক্রমণ ছড়িয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা রয়েছে সাউথ ক্যারোলাইনা, টেক্সাস, ফ্লোরিডা, অ্যারিজোনা ও উটাহে। পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের ‘হামমুক্ত’ মর্যাদা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com