বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় পারমাণবিক সমঝোতা, খুলছে ইউরেনিয়াম সমৃদ্ধির পথ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫ Time View

সৌদি আরবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির ফলে ভবিষ্যতে সৌদি আরব নিজস্বভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে বলে জানিয়েছে মার্কিন জ্বালানি বিভাগ।

বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ও সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমানের মধ্যে ‘দ্বিপাক্ষিক সুরক্ষা চুক্তি’ এবং ‘শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবের বেসামরিক পারমাণবিক স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অংশ নেওয়ার আইনি সুযোগ পাবে। তবে চুক্তির বিস্তারিত বিষয় এখনো প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত এই চুক্তি এমন এক সময়ে হলো, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ফলে সৌদি-যুক্তরাষ্ট্রের এই সমঝোতা নতুন করে কূটনৈতিক আলোচনা তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com