বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

তাইওয়ান প্রণালিতে চীনের গোলাবর্ষণ মহড়া, বাড়ছে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪ Time View

তাইওয়ান প্রণালিকে ঘিরে আবারও সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকের একদিন পর ফুজিয়ান উপকূলসংলগ্ন এলাকায় দুই দিনের গোলাবর্ষণ মহড়া শুরু করেছে বেইজিং।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মহড়া চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের উপকূলের কাছাকাছি তাইওয়ান প্রণালির কয়েকটি এলাকায় পরিচালিত হচ্ছে। চীনের সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, দংশান দ্বীপসংলগ্ন এলাকায় স্থানীয় সময় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মহড়া চলবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর বৈঠকের পরই এ মহড়ার ঘোষণা আসে। আলোচনায় তাইওয়ান ইস্যুও গুরুত্ব পেয়েছিল। চীন তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে আসলেও তাইপে বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছে।

এর আগে, গত ডিসেম্বরে তাইওয়ানকে ঘিরে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছিল চীন। বিশ্লেষকদের মতে, বেইজিংয়ের ধারাবাহিক সামরিক কর্মকাণ্ড তাইওয়ান ঘিরে উত্তেজনা আরও বাড়াচ্ছে এবং যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কেও নতুন চাপ তৈরি করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com