বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জল্পনা, নীরব বঙ্গভবন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৯ Time View

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে বঙ্গভবন থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ঘোষণা দেওয়া হয়নি।

বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন, বিশেষ করে উচ্চ ডায়াবেটিসের কারণে তার স্বাস্থ্যগত অবস্থা আগের তুলনায় দুর্বল হয়েছে। তবে তিনি বুধবার নিয়মিত দাপ্তরিক কাজ করেছেন এবং বৃহস্পতিবারও নির্ধারিত কর্মসূচি রয়েছে।

সূত্রটির ভাষ্য, পদত্যাগের বিষয়ে সরকারি কোনো নির্দেশনা না এলেও গত কয়েক দিন ধরে বঙ্গভবনের পরিবেশে এক ধরনের নীরব পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রাষ্ট্রপতি পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। সম্ভাব্য নতুন রাষ্ট্রপতির নাম নিয়েও রাজনৈতিক মহল ও সামাজিক মাধ্যমে নানা জল্পনা চলছে।

তবে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতারা মনে করিয়ে দিয়েছেন, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সেই হিসেবে তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত বহাল রয়েছে। সংবিধান অনুযায়ী, তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে বা সাংবিধানিক প্রক্রিয়ায় অপসারিত না হওয়া পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com