বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

দেশে হামে মৃত্যু ৮০০ ছাড়াল

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪ Time View

দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়িয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে এক হাজারের বেশি মানুষ হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৩৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪১ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য বলছে, গত ছয় মাসে হাম সংক্রমণের দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে। এই সময়ে দেশে হাম বা এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ৪২ হাজারের বেশি মানুষ, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মার্চ থেকে নিয়মিতভাবে হাম সংক্রমণের তথ্য প্রকাশ করা হচ্ছে। চলতি বছরের শুরুতে শিশুদের মধ্যে হামের প্রকোপ বাড়তে শুরু করে, যা বর্তমানে বড় ধরনের জনস্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com