বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর নাম প্রস্তাব করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’।

প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের মতে, ইনফান্তিনো বিশ্বজুড়ে পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি এবং বিভিন্ন দেশের মধ্যে ঐক্য তৈরির সক্ষমতা রয়েছে তার।

তবে জাতিসংঘের সর্বোচ্চ এই পদে যেতে ইনফান্তিনো নিজে আগ্রহী কি না, তা এখনো নিশ্চিত নয়। সম্প্রতি ফিফা বিশ্বকাপকে ঘিরে ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা তৈরি হয়।

বর্তমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। সাধারণত কূটনীতিক বা রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তিরাই এ পদে দায়িত্ব পালন করলেও ইনফান্তিনোর সম্ভাব্য মনোনয়ন নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com