বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

বঙ্গোপসাগর নজরদারিতে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ বাংলাদেশের

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১ Time View

বঙ্গোপসাগরের বিশাল জলসীমায় সার্বক্ষণিক নজরদারি বাড়াতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে সরকার। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, এই স্যাটেলাইটের মাধ্যমে সমুদ্রে চোরাচালান, মানবপাচার ও অবৈধ মাছ আহরণ নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে।

‘এআইএস-টু ডট জিরো’ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শিগগিরই শুরু হবে। সব প্রক্রিয়া শেষ হলে ২০২৮ সালের মাঝামাঝি সময়ে স্যাটেলাইটটি উৎক্ষেপণের লক্ষ্য রয়েছে।

আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ বঙ্গোপসাগরে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বেশি সমুদ্র এলাকার অধিকার পেলেও বিশাল এই অঞ্চলে এখনো পর্যাপ্ত নজরদারির ঘাটতি রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ রয়েছে।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, সমুদ্রসম্পদের সঠিক ব্যবহার ও জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা প্রয়োজন।

তিনি জানান, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষে অনুমোদন পাওয়া গেলে স্যাটেলাইট নির্মাণের জন্য প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।

এর আগে, ২০১৮ সালের ১১ মে বাংলাদেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ মহাকাশে উৎক্ষেপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com