ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় পৌঁছেছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিনেটের শুনানিতে এই তথ্য তুলে ধরেছেন।
হেগসেথ জানান, আগের হিসাবের তুলনায় সামরিক ব্যয় বেড়েছে প্রায় ৮ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের শেষ পর্যন্ত সম্ভাব্য খরচও এই হিসাবের মধ্যে ধরা হয়েছে।
কংগ্রেসে ব্যয়ের বিস্তারিত তুলে ধরার সময় তিনি বলেন, অভিযান পরিচালনা ও ভবিষ্যৎ সামরিক প্রস্তুতির খরচ বিবেচনা করেই এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে। শুনানিতে তার সঙ্গে ছিলেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
তবে ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন আইনপ্রণেতারা। অন্যদিকে বিপুল সামরিক ব্যয়ের কারণে দেশটির সাধারণ মানুষের মধ্যেও অসন্তোষ তৈরি হচ্ছে বলে জানা গেছে।