বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ইরানের পদক্ষেপে বিশ্বজুড়ে ঝুঁকির আশঙ্কা রুবিওর

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১ Time View

হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব বাণিজ্য ও নৌ চলাচলেও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি বলেন, কোনো দেশ যদি আন্তর্জাতিক নৌপথ নিয়ন্ত্রণ করে জাহাজ চলাচলের ওপর শর্ত আরোপ বা অর্থ দাবি করার সুযোগ পায়, তাহলে বিশ্বের অন্য অঞ্চলগুলোতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।

রুবিও দাবি করেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়ে ইরানের কোনো আইনগত অধিকার নেই এবং নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ওই অঞ্চলে হুমকি কমাতে ইরানের সামরিক স্থাপনায় হামলা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা আছে। তবে তেহরান আলোচনায় আন্তরিক না হলে যুক্তরাষ্ট্র নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

রুবিওর এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন দক্ষিণ চীন সাগর নিয়েও চীন ও কয়েকটি আসিয়ান দেশের মধ্যে সামুদ্রিক বিরোধ বাড়ছে। সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং কোয়াড জোটের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com