বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

টেক্সটাইল খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩ Time View

টেক্সটাইল খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

তিনি বলেন, বস্ত্র খাতের বিভিন্ন সমস্যা দীর্ঘদিনের এবং সেগুলোর সমাধানে কিছুটা সময় লাগবে। সরকারের উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে প্রায় দেড় বছরের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় পর্যন্ত সরকারকে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা।

শওকত আজিজ রাসেল জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস, বিদ্যুৎ ও আর্থিক সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সরকার ইতোমধ্যে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে এবং নবগঠিত কমিটি আগামী সপ্তাহে আবার বৈঠকে বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

এ ছাড়া, বন্ধ হয়ে থাকা কারখানাগুলো পুনরায় চালুর সরকারি উদ্যোগ সফল হলে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন বিটিএমএ সভাপতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com