বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি উড়িয়ে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৮ Time View

নিউইয়র্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গেলে তাকে গ্রেপ্তার করা হতে পারে—সিটি মেয়র জোহরান মামদানির এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে নেতানিয়াহুকে কখনো গ্রেপ্তার করা হবে না। তিনি দাবি করেন, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে লড়াই করছেন এবং এ বিষয়ে তার অবস্থানকে সমর্থন করেন।

এর আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নেতানিয়াহু শহরে এলে তাকে গ্রেপ্তারের বিষয়টি বিবেচনা করা হবে। এ নিয়ে নগর প্রশাসনের আইন বিভাগের সঙ্গেও আলোচনা করার কথা জানান তিনি।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের কথা রয়েছে। এর আগেই তাকে ঘিরে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com