সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় শুরু হওয়া ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২০ জুলাই) দেওয়া পূর্বাভাসে জানানো হয়, বেলা ১১টা থেকে পরবর্তী দুই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতিভারি বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। এ সময় নগরবাসীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।