মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

সীমান্ত নজরদারিতে বাড়বে আধুনিক প্রযুক্তির ব্যবহার: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৬ Time View

সীমান্তে নজরদারি আরও জোরদার করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধেও বিজিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কাজে বাহিনীর ডগ স্কোয়াডের সক্ষমতা আরও কার্যকরভাবে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, বিজিবিকে আরও আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে জনবল বৃদ্ধি, প্রযুক্তি, যানবাহন, অস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজিবির কার্যক্রম, সীমান্ত পরিস্থিতি, জনবল ও ভবিষ্যৎ চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্যোগকালীন সময়ে বিজিবির উদ্ধার ও ত্রাণ কার্যক্রম প্রশংসনীয়। এসব জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় বিজিবির প্রশাসনিক অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের কথা জানান মন্ত্রী।

পরিদর্শনকালে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com