মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১০ Time View

প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিত করতে তথ্য যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি করা প্রয়োজন। এ জন্য তথ্য সংগ্রহ, যাচাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এ সময় সারা দেশে ধাপে ধাপে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com