বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজারের বেশি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১১ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৩ জনে। এর মধ্যে হামের উপসর্গে ৬৯৮ জন এবং আক্রান্ত হয়ে ৯৫ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৪৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৯২২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫৭৮ জন।

এ সময়ের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com