দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৩৮ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে।
রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ হাজার ৫২১ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।