কুয়েতে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার (১৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ক্যাম্প আল-আদির ঘাঁটির একটি গোলাবারুদ গুদাম এবং আলি আল-সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্য করা হয়।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এসব সামরিক স্থাপনায় পাল্টা আঘাত চালানো হয়েছে। এর আগে ওয়াশিংটন ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে বলে তেহরান অভিযোগ করে আসছে।
এদিকে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে একটি সমঝোতা স্মারক সই হলেও, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আবারও বেড়েছে।