যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, অন্য কোনো দেশ থেকে ভিসার আবেদন করলে তা অনুমোদন পাওয়া তুলনামূলক কঠিন হতে পারে। পাশাপাশি এ ধরনের আবেদনের ক্ষেত্রে জমা দেওয়া ভিসা ফি ফেরতযোগ্য হবে না বলেও জানানো হয়েছে।
ভিসা আবেদনকারীদের সঠিক প্রক্রিয়া অনুসরণ এবং নিজ দেশের সংশ্লিষ্ট মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।