বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬ Time View

দেশজুড়ে হামের সংক্রমণ ও উপসর্গজনিত জটিলতায় গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে অধিদপ্তর জানায়, গত এক দিনে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে উপসর্গ নিয়ে মারা গেছে ৫ শিশু। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গজনিত কারণে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯২০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৮৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯৬ হাজার ৮৭৮ জন রোগীর মধ্যে ৯৩ হাজার ২৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com